Greening Minds: ANUKUL at ‘Manush’ School

 

 

অনুকূলের ‘মানুষ’ পাঠশালায় ভালোবাসার স্পর্শ

সম্প্রতি অনুকূলের একটি টিম ভিজিট করে কুমিল্লা জেলার বরুড়া থানার হোসেনপুর গ্রামে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা ‘মানুষ’- যার মূলবার্তা, “মানুষ হয়ে বিশ্ব ছুঁবো”।

এই উদ্যোগে অনুকূল শিক্ষার্থীদের হাতে তুলে দেয় ৭০টি গাছ ও শিক্ষা উপকরণ। পাঠশালার প্রতিষ্ঠাতা মো: ইলিয়াস হোসাইনের উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় আগ্রহী হতে এবং স্বপ্ন দেখতে উৎসাহিত করা হয়।

 

তাদেরকে বলা হয়- আমরা সবাই পরিবেশের অংশীদার, তাই পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের কর্তব্য। গাছের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় এর অপরিসীম ভূমিকার বিষয়ে তাদের মাঝে সচেতনতা তৈরি করা হয়।

এটি অনুকূলের একটি ছোট্ট প্রয়াস- ভবিষ্যতের পৃথিবীকে একটু ভালো রাখার পথে, কিছু অনুপ্রেরণার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা।

Scroll to Top